প্রিন্টের তারিখঃ Feb 3, 2026
প্রকাশের তারিখঃ Dec 22, 2025
রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৫তম কবিতার বই " প্রিয়া তুমি " মোড়ক উন্মোচন।
আব্দুল খালেক রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে কবিতা বই এর মোড়ক উন্মোচন হয়েছে। রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৫তম প্রিয়া তুমি বইমেলার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ৪নং রৌমারী, বিশেষ অতিথি রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, আরও উপস্থিত ছিলেন, ২১শে পদক প্রাপ্ত কবি মনজুরুল ইসলাম সিলেট , কবি মুঞ্জুরুল ইসলাম ঢাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ। উক্ত মোড়ক উন্মোচন বইমেলা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল - কলেজের শিক্ষার্থীদের মাঝে ৩০০ বই বিনামূল্যে বিতরণ করা হয়। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে অনেক আনন্দীত। কবি হারুন মিয়ার কবিতা বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সভাপতি আব্দুর রাজ্জাক চেয়ারম্যান বলেন, কবির কবিতা বইয়ে যে বিষয়টি চমক বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, স্কুল কলেজের শিক্ষর্থীর পড়াশোনায় মনোবিনেশ, দেশের জন্য আত্মত্যাগ, ভালবাসা, বিচ্ছিন্নভাবে থাকা সাহিত্যের সম্পদ একত্রে জড়ো করে মূল্যায়ন প্রক্রিয়া গ্রহণ করলে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক মূল্যের বিশালত্ব আমরা উপলব্ধি করতে পারি।’ সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, কবির কবিতা বই পড়া এটা সময়ের চাহিদা পূরণ করছে তেমনি জ্ঞানের পরিধি বাড়ছে । অনুপ্রাণনের কার্যক্রম চলমান থাকুক। লেখক ও সমালোচকদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হলে আমাদেরই লাভ। সাহিত্য-সংস্কৃতির ধারা বিকশিত হবে এসবের মাধ্যমে।’ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কবি হাজং চন্দ্র 'দশরথ অধিকারী সিলেট হবিগঞ্জ।
আব্দুল খালেক
০১৯৫৬০৫১৬১৮