প্রিন্টের তারিখঃ Mar 24, 2026
প্রকাশের তারিখঃ Mar 16, 2026
হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমান
খাইরুল আনাম সাহস টুটুল, কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারীতে এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। এই মানবিক কার্যক্রমের আয়োজন করেন আলহাজ আব্দুল করিম চেয়ারম্যানের সুযোগ্য পুত্র আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমান। সম্প্রতি দক্ষিণ টাপুর চর এলাকায় আয়োজিত এই কাপড় বিতরণ কর্মসূচিতে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে নতুন কাপড় তুলে দেওয়া হয়। এতে এলাকার শত শত মানুষ উপকৃত হন। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নং বন্দবেড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শেখ জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ টাপুর চর জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ। এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। তারা শেখ জিল্লুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। কাপড় বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ টাপুর চর এলাকার ছাত্র সমাজ। তাদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে কাপড় বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে।