প্রিন্টের তারিখঃ Apr 17, 2026
প্রকাশের তারিখঃ Apr 15, 2026
রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে সকাল বেলা উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত এ র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি
শেষে উপজেলা হলরুমে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা-ভাতের অনুষ্ঠান। এতে
অংশগ্রহণকারীরা গ্রামীণ সংস্কৃতি ও বাঙালিয়ানার স্বাদ উপভোগ করেন। পুরো
আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান
মোস্তাক। তিনি বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে সবাইকে ঐক্য, সম্প্রীতি ও
উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা জনাব আলাউদ্দিন, রৌমারী উপজেলা এসিল্যান্ড রাফিউর
রহমান, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক,রৌমারী উপজেলা
বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী উপজেলা জামায়াতে
ইসলামীর আমির হায়দার আলী, রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাওসার
আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষের এ আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও
আনন্দঘন। নতুন বছরের আগমনে সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রত্যাশায় একে অপরকে
শুভেচ্ছা জানান উপস্থিত সবাই।