প্রিন্টের তারিখঃ May 2, 2026
প্রকাশের তারিখঃ Apr 24, 2026
রৌমারীতে-যথাযোগ্য-মর্যাদায়-জাতীয়-পুষ্টি-সপ্তাহ-পালিত
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: ২০২৬ সালের ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে জাতীয় পুষ্টি
সপ্তাহ পালিত হচ্ছে, যার এবারের প্রতিপাদ্য 'পুষ্টি বৈষম্যের দিন শেষ,
গড়বো স্মার্ট বাংলাদেশ'
খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে
কুড়িগ্রাম জেলার রৌমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩ - ২৯ এপ্রিল ২০২৬
উদযাপন উপলক্ষে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে
র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য
কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উপজেলা পুষ্টি সমম্বয়
কমিটির আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর
সামাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এসময় প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন,
রৌমার থানার ( ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ কাওসার
আলী, রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক
আব্দুর রাজ্জাক,
এসি এফ ত্বর ডেজুটি প্রোগ্রাম ম্যানেজার মোতাহার হোসেন,সাবেক
ছাএনেতা আলমাছ হোসেন ভোলা, এছাড়াও বিভিন্ন এনজিও'র প্রতিনিধি ও স্বাস্থ্য
বিভাগ এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুষ্টিহীনতা দূর করতে হলে সচেতনতার বিকল্প নেই।
সুষম খাদ্য গ্রহণ, মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং জনসাধারণকে
পুষ্টি বিষয়ে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা
আরও বলেন, সরকারের নানা উদ্যোগের ফলে দেশে পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়েছে।
তবে এখনো গ্রামীণ পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি। জাতীয় পুষ্টি সপ্তাহ
উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তারা।