Logo
🗓 প্রিন্টের তারিখঃ Jul 26, 2026 📅 প্রকাশের তারিখঃ Jul 13, 2026

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও অলংকার জব্দ

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও অলংকার জব্দ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বিওপির (বর্ডার আউটপোস্ট) টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও অলংকারসামগ্রী জব্দ করেছে

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙ্গা বিওপির সদস্যরা উপজেলার ছাটকড়াইবাড়ি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও অলংকারসামগ্রী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও অলংকারসামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১২ হাজার ৮০০ টাকা বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে