Logo
🗓 প্রিন্টের তারিখঃ Aug 21, 2026 📅 প্রকাশের তারিখঃ Aug 21, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারীতে বৃক্ষরোপণ কর্মসূচি

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারীতে বৃক্ষরোপণ কর্মসূচি

আব্দুল খালেক ( রৌমারী কুড়িগ্রাম) প্রতিনিধি:

 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রৌমারীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন : রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা ছাএ দলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, বন্দবেড় ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি শাহজামান, রৌমারী ছাএ নেতা রুবেল, সবুর প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, বৃক্ষ মানুষের জীবন পরিবেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।