বিজয়ের আলো
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় আন্তর্জাতিক মাল্টিলেভেল মার্কেটিং প্রতিষ্ঠান ডিএক্সএন (DXN)-এর শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় রৌমারী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন অফিসে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আধুনিক ও আকর্ষণীয় সাজসজ্জায় সজ্জিত এই অফিসের মাধ্যমে রৌমারী, রাজিবপুর, চিলমারীসহ আশপাশের এলাকার মানুষ ডিএক্সএনের খাঁটি পণ্য, বিশ্বস্ত ব্যবসায়িক সুযোগ এবং স্বাস্থ্যসচেতন জীবনধারা সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারবেন। আয়োজকরা জানান, ইনশাআল্লাহ এই অফিস ভবিষ্যতে উদ্যোক্তা তৈরি, নেতৃত্ব বিকাশ এবং নতুন সফলতার গল্প গড়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ডিএক্সএন পরিবারকে জানানো হয় আন্তরিক শুভকামনা—রৌমারীর ডিএক্সএন অফিস যেন উন্নতি, আস্থা ও সফলতার প্রতীকে পরিণত হয়। উল্লেখ্য, ডিএক্সএন একটি মালয়েশিয়াভিত্তিক আন্তর্জাতিক মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি। প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে দাতুক ড. লিম সিও জিন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ডিএক্সএন লিংজি মাশরুমভিত্তিক ডায়েটারি সাপ্লিমেন্টসহ বিভিন্ন স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাত করে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রায় ২৮৩টি দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ প্রদান করছে এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এর পণ্য অনুমোদিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজ হোসেন (ESSD), মোঃ আরিফ হোসেন (ESD), মোঃ আজিজুল হাকিম (SA)। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএক্সএন স্টক পয়েন্ট পরিচালনায় যুক্ত আছিয়া খাতুন (স্টার এজেন্ট, রৌমারী), স্টার এজেন্ট ববিতা, স্টার এজেন্ট লিমা খাতুনসহ ডিএক্সএনের সদস্যবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, এই অফিস থেকে ইনশাআল্লাহ সকল ডিএক্সএন প্রোডাক্ট ও পিভিসহ পূর্ণাঙ্গ সেবা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

রৌমারী সীমান্তে বিজিবির অভিযান, ৬৪ পিস ভারতীয় ইয়াবাসহ আটক

4

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার মহোৎসব রৌমারীতে, হুমক

5

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

10

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

11

রৌমারীতে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

14

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

17

ঝুঁকিতে রৌমারী–কর্তিমারী সড়ক, যেকোনো সময় বড় দুর্ঘটনা

18

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20