বিজয়ের আলো
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম ভোগান্তি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা গ্রামে একটি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বাঁশের খুঁটি ও টিন দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েকটি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা শনিবার (১৩ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, দাঁতভাঙ্গা গ্রামের হারুন অর রশিদের বসতভিটার একমাত্র চলাচলের রাস্তার বিভিন্ন অংশ বাঁশের খুঁটি ও টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী শফিকুল ইসলাম (৫৫), শাহজাহান (৬০), আব্দুল খালেক (৪০), আব্দুর রশিদ (৪৩), মাইদুল ইসলাম (৩০), মাহফুজুল হক (২৫), শহীদ (২০) ও হৃদয়সহ কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে এসে দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো রাস্তা বন্ধ করে দেন। এ সময় ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। ভুক্তভোগী হারুন অর রশিদ ও তার পিতা জাহান আলী জানান, দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডভুক্ত বসতভিটা ও আবাদি জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ সালিশে অংশ নেয়নি। পরবর্তীতে তারা আদালতে মামলা দায়ের করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন। তারা আরও জানান, প্রায় ২০ দিন ধরে তাদের বাড়ির চারপাশ বাঁশ ও টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ফলে পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হতে পারছেন না। কয়েক বিঘা জমির ভুট্টা ঘরে তোলার পরও শুকানোর জন্য বাইরে নিতে পারছেন না, যার কারণে বিপুল পরিমাণ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বাজারে যাওয়া, চিকিৎসাসহ দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছে। হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, “আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। প্রশাসনকে একাধিকবার অবহিত করার পরও রাস্তা খুলে দেওয়া হয়নি। আমরা ন্যায়বিচার ও জানমালের নিরাপত্তা চাই।” এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন, “রাস্তা নয়, আমাদের নিজস্ব জমিতে আমরা বেড়া দিয়েছি।” ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, সংবাদ প

3

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

4

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার

7

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

8

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

9

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

10

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

11

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

12

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদকীয় শুভেচ্ছা

19

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

20