বিজয়ের আলো
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩টি ব্যালট পেপার ব্যবহার করা হয়। অব্যবহৃত থাকে ছয়টি ব্যালট। ব্যবহৃত সব ৩৪৩টি ব্যালটই বৈধ বলে ঘোষণা করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পান। ফলে ১৬৭ ভোটের ব্যবধানে জয় পান মির্জা ফখরুল ভোটগ্রহণের সময় ভুল-ত্রুটির কারণে চারটি ব্যালট পেপার পরিবর্তন করা হয়। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালার ১০ নম্বর বিধি অনুসারে এসব ব্যালট প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান সিইসি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুপুর ২টায় নির্বাচনের কার্যক্রম শুরু হয়। পরে সিইসি দুই প্রার্থীর নাম ঘোষণা করে ভোটগ্রহণের নিয়মাবলি সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। নির্বাচনি সহায়ক কর্মকর্তারা সংসদ সদস্যদের আসনে গিয়ে ব্যালট পেপার পৌঁছে দেন। সদস্যরা নিজ নিজ আসনে বসে স্বাক্ষর করে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেন প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা ভোট দেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট প্রদান করেন জাতীয় সংসদের ৩৪৯ সদস্যের ভোট দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় কর্নেল (অব.) অলি আহমদ নিজে ভোট দেওয়ার সুযোগ পাননি ভোটগ্রহণের জন্য সংসদ ভবনে তিনটি ব্যালট বাক্স রাখা হয়। ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সংসদ সদস্যদের পর্যায়ক্রমে ব্যালট পেপার দেওয়া হয়। ভোট শেষে নির্ধারিত ব্যালট বাক্সে তা জমা দেওয়া হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্স খুলে প্রকাশ্যে ভোট গণনা করা হয় নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ শুরুর প্রথম ২০ মিনিট সরাসরি সম্প্রচার করা হয় ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়েছিল। এরপর ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে একাধিক প্রার্থী না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের ব্যালটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

1

বন্দবেড় ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হির

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করল কর্তিমারী মোহাম্মদিয়া হ

5

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

6

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

9

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

13

রৌমারীতে মাদক সম্রাট আজাদ

14

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস

15

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

16

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

17

রৌমারীতে যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মামুন মিয

18

রৌমারীর যানজট নিরসনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন

19

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

20