বিজয়ের আলো
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীর যানজট নিরসনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন্ট আব্দুল হাই

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত দায়িত্ব পালন করছেন ট্রাফিক সার্জেন্ট মো. আব্দুল হাই। তাঁর দায়িত্বশীল কার্যক্রমের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে বলে স্থানীয়দের দাবি একসময় ভোলার মোড়, থানার মোড় ও উপজেলা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট ছিল নিত্যদিনের সমস্যা। তবে বর্তমানে ট্রাফিক পুলিশের নিয়মিত তদারকি, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সচেতনতামূলক কার্যক্রমের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা স্থানীয়দের ভাষ্য, সার্জেন্ট আব্দুল হাই আইন প্রয়োগের পাশাপাশি চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে গুরুত্ব দেন। অনেক ক্ষেত্রে ছোটখাটো ত্রুটির জন্য তাৎক্ষণিক শাস্তির পরিবর্তে প্রয়োজনীয় পরামর্শ ও সতর্কতার মাধ্যমে চালকদের সচেতন করে তোলার চেষ্টা করেন তিনি। এ কারণে সাধারণ মানুষের মধ্যেও তাঁর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে

স্থানীয় সমাজসেবক ও সংগঠক শাহ মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, "ট্রাফিক সার্জেন্ট আব্দুল হাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর কারণে রৌমারীর যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।"এ বিষয়ে সচেতন নাগরিকদের মতে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। স্থানীয়রা আশা করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে রৌমারীর ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত হবে

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

1

শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রৌমারী

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

4

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

5

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

6

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

7

জামালপুর ব্যাটালিয়ান (৩৫) বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

ঝুঁকিতে রৌমারী–কর্তিমারী সড়ক, যেকোনো সময় বড় দুর্ঘটনা

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

14

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদকীয় শুভেচ্ছা

15

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

16

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

17

রৌমারীতে ত্রিমুখী একতা সমিতির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আ

18

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

19

রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সালমান শ

20