মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ( ৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০ টার দিকে প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রৌমারী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়, পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেনরৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান, সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই সরকার,রৌমারী উপজেলা বিএনপি'র আহবায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ, রৌমারী উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী, বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার, যাদুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী, শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম মিনু, রৌমারী উপজেলা আইসিটি অফিসার মনির হোসেন,রৌমারী মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক সহ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে শতভাগ সাক্ষরতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরক্ষরতামুক্ত জয়পুরহাট গড়ে তুলতে এবং শিক্ষার হার বাড়াতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।