নয় বছরের শিশু মোঃ দেলোয়ার হোসেন সাইদী বাঁচতে চায়। আজ সে লিভার সিরোসিস ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা করলে সে আবারো স্বাভাবিক ভাবে বাঁচতে পারবে। এতে প্রায় ১০ লক্ষাধীক টাকার প্রয়োজন। গরীব অসহায় এ পরিবারের এত টাকা ব্যায় করা সম্ভব না। তাই প্রধানমন্ত্রী সহ হৃদয়বান ব্যক্তির কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন তার বাবা। জানা গেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম দিনমজুর কাজ করে কোন রকম পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্ত্রীও একজন শারিরিক প্রতিবন্ধি। তাদের ঘরে একটিই মাত্র সন্তান। যাকে নিয়ে বাবা ও মায়ের অনেক স্বাপ্ন ছিল। আজ সেই স্বপ্ন হারিয়ে যাচ্ছে। সাইদী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র। পাশাপাশি হাফেজিয়া মাদ্রাসাও পড়াশোনা করতো। গত ৬ মাস আগে হঠাৎ মোঃ সাইদী অসুস্থ হলে তাকে রৌমারী উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান কার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও তার শারিরিক অবস্থা উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে কিছুদিন চিকিৎসার পর শিশুটির অবস্থা আরো অবনতি হয়। চিকিৎসকরা বলেছেন উন্নত চিকিৎসা করলে সে স্বাভাবিক ভাবে বাঁচতে পারবে। এতে অনেক অর্থের প্রয়োজেন হবে। তাই সাইদীর বাবা ও তার পরিবার প্রধানমন্ত্রী সহ হৃদয়বান ব্যক্তির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাইদীর বাবার বিকাশ নং ০১৯৩৬৯০০১৯ ও সোনালী ব্যাংক রৌমারী শাখা ব্যাংক একাউন্ট নং ৫২১৬৭০১০৩২৪৮১।
🔗 এই খবরটি শেয়ার করুন:
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও
1
রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার
2
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত
3
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’
4
পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প
5
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল
6
রৌমারীতে এক অসহায় নারীকে বিবাহ করে ভরণ পোষণ না দিয়ে নির্যাতন
7
মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্
8
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা
9
রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৫তম কবিতার বই " প্রিয়া ত
10
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল