বিজয়ের আলো
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে কবি হারুন মিয়ার ৭ম কাব্যগ্রন্থ ‘শিক্ষা’র মোড়ক উন্মোচন

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হলো ৩০০ কপি বই

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সুনামধন্য কবি হারুন মিয়ার সপ্তম কাব্যগ্রন্থ শিক্ষা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে রৌমারী উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় মোড়ক উন্মোচন ও বইমেলা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে কবি হারুন মিয়ার কাব্যগ্রন্থ শিক্ষা’-এর ৩০০ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়। বিনামূল্যে বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল কবির (লেবু)। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুল করিমসহ স্থানীয় সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীরা কবি হারুন মিয়ার শিক্ষা’ কাব্যগ্রন্থে মোট ৭২টি কবিতা স্থান পেয়েছে। বইটিতে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সৎ চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিশেষ করে ‘শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি সঠিক নয়; শিক্ষার সঙ্গে সৎ চরিত্রকে যুক্ত করতে হয়’ এমন ভাবনাকে কেন্দ্র করে কবি তাঁর বক্তব্য তুলে ধরেছেন। এছাড়াও কাব্যগ্রন্থটিতে ‘নেশা’, ‘তুমি সত্য’, ‘কবির অভাব’সহ বিভিন্ন বিষয়ভিত্তিক কবিতা স্থান পেয়েছে বক্তারা বলেন, কবিতার বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বাড়ার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হয়। লেখক ও সমালোচকদের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হলে সাহিত্য-সংস্কৃতির ধারা আরও বিকশিত হবে। কবি হারুন মিয়ার এ ধরনের সাহিত্যচর্চা ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা কবি হারুন মিয়ার শিক্ষা’ কাব্যগ্রন্থটির প্রকাশক আকলিমা আক্তার রিমা, বিদ্যালয় পরিক্রমা, ৩৮ বাংলাবাজার, ঢাকা-১১০০। বইটির প্রথম প্রকাশ আগস্ট ২০২৬। প্রচ্ছদ করেছেন শাহারুল ইসলাম বিষমপুরী এবং মুদ্রণ করেছে তানভীর প্রিন্টিং প্রেস, সূত্রাপুর, ঢাকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি হাজং চন্দ্র ‘দশরথ অধিকারী’, সিলেট-হবিগঞ্জ

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

রৌমারীর বন্দবেড় ইউনিয়নে নির্বাচনী আমেজ, আলোচনায় নুর আলম খান

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার

6

রৌমারীতে কবি হারুন মিয়ার ৭ম কাব্যগ্রন্থ ‘শিক্ষা’র মোড়ক উন্মো

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, সংবাদ প

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

18

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

19

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, ৯ বোতল মদ

20