"চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়" এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। অদ্য ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার আনুমানিক সকাল ০৬:০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনস্থ সাহেবের আলগা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৫০/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর ইটালুকান্দা নামক স্থান হতে ভারতীয় গরু-১০টি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় গরু রৌমারী কাষ্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
🔗 এই খবরটি শেয়ার করুন:
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচ
1
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
2
বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা
3
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে
4
বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়া
5
রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন
6
রৌমারীর পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা