বিজয়ের আলো
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে একটি প্রতারক চক্র জনতার হাতে আটক

 আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার সংলগ্ন মোহাম্মদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঘমারা গ্রামের কয়েকটি পরিবারের কাছে গিয়ে ওই দুই ব্যক্তি নিজেদের মোহাম্মদিয়া হাসপাতালের প্রতিনিধি পরিচয় দেন। তারা হাসপাতালের চিকিৎসাসেবা ও বিশেষ ছাড়ের প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করেন।স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই ব্যক্তিকে আটক করে মোহাম্মদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে জানান, আটক ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কোনো ধরনের সম্পর্ক নেই এবং তারা হাসপাতালের নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। আটক ব্যক্তিরা হলেন, জামালপুর জেলার বাসিন্দা শাহিন মিয়া এবং রংপুর জেলার লালবাগ থানার খেজমত আলীর ছেলে তুয্য আহমেদ।ভুক্তভোগী আজিজুল হক বলেন,দুই ব্যক্তি আমাদের গ্রামে এসে ওষুধ বিক্রি করছিলেন। তারা নিজেদের মোহাম্মদিয়া হাসপাতালের প্রতিনিধি পরিচয় দিয়ে বলেন, তাদের কাছ থেকে ওষুধ কিনলে এবং হাসপাতালে গেলে তাদের নাম বললে কম খরচে চিকিৎসা পাওয়া যাবে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে আমরা তাদের আটক করি।পরে আটক দুই প্রতারককে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে মুরগ

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

খঞ্জনমারা একতা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের

3

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

4

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

7

এমপিও সুপারিশে ৮ লাখ টাকা ঘুষের প্রস্তাব, রংপুরে আটক সাবেক শ

8

রৌমারীর কান্দাপাড়াবাসীর প্রাণের দাবি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁক

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

13

রৌমারীতে-যথাযোগ্য-মর্যাদায়-জাতীয়-পুষ্টি-সপ্তাহ-পালিত

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

16

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20