রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি’র) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির'র আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়। উপজেলা দলীয় কার্যালয় থেকে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপি'র আহ্বায়ক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপি'র সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম মাস্টার, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, রৌমারী উপজেলা বিএনপির নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জু,রৌমারী উপজেলা কুড়িগ্রাম জেলা সাবেক সদস্য ইমান আলী ইমন রৌমারী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান, রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিমুদ্দিন আকন্দ, যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন ও সদস্য সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শাহেজাদী জেসমিন আক্তার শিল্পী, রৌমারী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রৌমারী তাতী দলের আহ্বায়ক নাহিদ ইসলাম,রৌমারী উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক আব্দুর বাছেদ,রৌমারী উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাইদুল ইসলাম, শিল্পি আক্তার , রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, রৌমারী উপজেলা ছাএ দলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু,এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের বিএনপির সভাপতি,সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দলকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
🔗 এই খবরটি শেয়ার করুন:
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
1
রৌমারীতে মাদক সম্রাট আজাদ
2
সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি