বিজয়ের আলো
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী এলাকায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে বিশেষ প্রশিক্ষণ ও উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় রৌমারী ব্র্যাক এরিয়া অফিসে সুশৃঙ্খলভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণে ব্র্যাকের এ উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে গ্রামীণ নারীদের হাঁস-মুরগি পালনে দক্ষ করে তুলতে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন রৌমারী ব্র্যাকের এরিয়া ম্যানেজার আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুবেল হোসাইন প্রশিক্ষণে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগি পালন, রোগবালাই প্রতিরোধ এবং সঠিক পরিচর্যার বিভিন্ন কৌশল সহজ ভাষায় তুলে ধরা হয়। পাশাপাশি গ্রামীণ নারীদের পুষ্টির মান উন্নয়ন, পারিবারিক অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং টেকসই সামাজিক উন্নয়নে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় বক্তারা বলেন, নারীরা ঘরে বসেই ক্ষুদ্র পরিসরে হাঁস-মুরগি পালন করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয় করতে পারেন, যা তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রশিক্ষণ শেষে নির্বাচিত ২০ জন নারী সদস্যের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত জাতের মোট ৪০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। বিতরণের আগে প্রতিটি বাচ্চার স্বাস্থ্যগত অবস্থা পরীক্ষা করা হয় বলে আয়োজকরা জানান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের এসইএলপি কর্মকর্তা আসাদুজ্জামান রহমান, রৌমারী শাখা ব্যবস্থাপক হযরত আলী, দাঁতভাঙ্গা শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মনিরুল রহমান, কর্তিমারী শাখা ব্যবস্থাপক রতন চন্দ্র সরকার এবং শিবেরডাঙ্গী শাখা ব্যবস্থাপক রুমি আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠান শেষে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বকর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ নারীদের ক্ষমতায়ন এবং পুষ্টির চাহিদা পূরণে ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে উপকারভোগী ছকিনা খাতুন (৫০) বলেন, “ব্র্যাক থেকে বিনামূল্যে উন্নত জাতের মুরগি পেয়ে আমি খুবই আনন্দিত।” জামানে খাতুন (৪৫) বলেন, “ব্র্যাকের এ কার্যক্রমে কোনো ধরনের টাকা বা ঘুষ দিতে হয়নি। সম্পূর্ণ বিনামূল্যে মুরগি পেয়েছি।” মালেকা খাতুন (৫২) বলেন, “ব্র্যাকের প্রশিক্ষণের মাধ্যমে মুরগি পালনের সঠিক পদ্ধতি শিখেছি। বিনামূল্যে উন্নত জাতের মুরগি পেয়ে আমি খুব খুশি।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্

3

রৌমারীতে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

4

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

5

শীতে মোজা পরে ঘুমানো: জানুন সঠিক নিয়ম ও স্বাস্থ্য উপকারিতা

6

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

7

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

8

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

9

অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট

10

রৌমারীতে ভারতীয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি আট

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রৌমারী

13

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

14

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

15

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

চর শৌলমারী ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে আন্ত গ্রামীণমেলা উদযা

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20