বিজয়ের আলো
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের নেত্রী শাহজাদা ইয়াসমিন শিল্পী

আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ শাহজাদা ইয়াসমিন শিল্পী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পশ্চিম খঞ্জনমারা গ্রামের মৃত্যু রহিম মিয়ার স্ত্রী মোছাঃ পালন খাতুনের বাড়িতে একটি টিউবওয়েল উপহার প্রদান করেন। তিনি দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভোগা পরিবারটির দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পালন খাতুন প্রায় ২০ বছর ধরে আশপাশের প্রতিবেশীদের বাড়ি থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন মানবেতর জীবনযাপন করছিলেন। নিজস্ব কোনো পানির উৎস না থাকায় তাকে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হতো। টিউবওয়েল পেয়ে আনন্দ প্রকাশ করে পালন খাতুন বলেন, “আমি দীর্ঘ ২০ বছর ধরে অন্যের বাড়ি থেকে পানি এনে খেয়েছি। শিল্পী মা আমাকে টিউবওয়েল উপহার দিয়েছেন। আমি অনেক খুশি। আল্লাহ যেন তাকে ভালো রাখেন।” এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন দৃষ্টান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে। উপহার প্রদানকালে শাহজাদা ইয়াসমিন শিল্পী বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার দরিদ্র মানুষের জীবনমান আরও উন্নত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করল কর্তিমারী মোহাম্মদিয়া হ

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

3

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

4

রৌমারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরুদ্ধ করে হত

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

9

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয়

10

রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান

11

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, ৯ বোতল মদ

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

রৌমারীর রকিব হাসান ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে গ্রেপ্

14

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

15

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

16

ত্রাণ নয়, বাঁচতে চাই স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ; ব্রহ্মপুত্র

17

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

20