বিজয়ের আলো
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝুঁকিতে রৌমারী–কর্তিমারী সড়ক, যেকোনো সময় বড় দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক:

রৌমারী থেকে কর্তিমারী সড়কের সুইচ গেইট সংলগ্ন অংশটি দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কের ভাঙা অংশ এখন স্থানীয়দের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা নিয়মিত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, এই সড়কটি দিয়ে প্রতিদিন ঢাকাগামী দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন ধরনের যান চলাচল করে। কিন্তু সড়কের ভাঙাচোরা অনিরাপদ অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনো মেরামত বা সংস্কার কাজ শুরু হয়নি। ফলে সাধারণ মানুষ যানবাহন চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা-পানিতে সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে এবং যানবাহন আটকে গিয়ে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, রোগী, কর্মজীবীসহ সব শ্রেণির মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যায়। একাধিক চালক অভিযোগ করে বলেন, “এই সড়কে প্রতিদিন ভয় নিয়ে গাড়ি চালাতে হয়। ছোট ভুলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু দেখার কেউ নেই।স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত সংস্কার কাজ না করলে যেকোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়ে দৈনিক বিজয়ের আলো সম্পাদক বলেন, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা নজরে আসছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়। স্থানীয়দের একটাই দাবিঅবিলম্বে সড়কটি সংস্কার করে নিরাপদ স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হোক।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস

1

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

2

রৌমারীতে এক অসহায় নারীকে বিবাহ করে ভরণ পোষণ না দিয়ে নির্যাতন

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনি

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিক বিহ

7

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদের হাঁস-মুরগ

8

চর শৌলমারী ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে আন্ত গ্রামীণমেলা উদযা

9

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

10

রৌমারীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে মুরগ

11

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

12

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

রৌমারীর রকিব হাসান ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে গ্রেপ্

16

রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান

17

রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সালমান শ

18

রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন

19

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

20