বিজয়ের আলো
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপীভূমি সেবা সপ্তাহ ভূমি সেবা মেলা-২০২৬ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলার শুভ উদ্বোধন করা হয়।জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎএই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সারাদেশের ন্যায় রৌমারীতেও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন। উদ্বোধনের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য ্যালি বের করা হয়। ্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহাদোৎ হোসেন, যাদুরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা রুহুল্লা এবং বন্দবেড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা হোসেন আলী। মেলায় আগত সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য অভিযোগ প্রদানের বিষয়ে সহায়তা করা হচ্ছে। এছাড়া ভূমি বিষয়ক যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে জাতীয় কলসেন্টার ১৬১২২ এবং বিভাগীয় হটলাইন নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে। নাগরিকরা অনলাইনে খতিয়ান ম্যাপসহ জমির সর্বশেষ তথ্য পেতে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবাপোর্টালও ব্যবহার করতে পারবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

শীতে মোজা পরে ঘুমানো: জানুন সঠিক নিয়ম ও স্বাস্থ্য উপকারিতা

3

রৌমারীতে যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মামুন মিয

4

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

5

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

6

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

7

রৌমারীর যানজট নিরসনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন

8

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

13

রৌমারীতে এক অসহায় নারীকে বিবাহ করে ভরণ পোষণ না দিয়ে নির্যাতন

14

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

15

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

খঞ্জনমারা একতা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের

18

জামালপুর ব্যাটালিয়নের (৩৫) বিজিবি কর্তৃক ৪৭০ পিস ভারতীয় ইয়াব

19

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

20