বিজয়ের আলো
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা এলাকার হাজারো মানুষ

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ২নং কোদালকাটি ইউনিয়নের পাখিউরা (দক্ষিণ চর সাজাই) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেই বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলালিংক টাওয়ারের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, অনলাইন লেনদেন এবং জরুরি যোগাযোগ কার্যত অসম্ভব হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী পরিবারের সদস্য এবং সাধারণ গ্রাহকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এলাকাবাসী জানান, বর্তমানে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সরকারি-বেসরকারি নানা সেবার জন্য ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা বেড়েছে। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের সময় নেটওয়ার্ক না থাকায় অনলাইন ক্লাস, মোবাইল ব্যাংকিং, চিকিৎসা সংক্রান্ত যোগাযোগসহ গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “বিদ্যুৎ না থাকলে আমরা যেন যোগাযোগ বিচ্ছিন্ন একটি দ্বীপে পরিণত হই। জরুরি প্রয়োজনে কাউকে ফোন করা বা প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করাও সম্ভব হয় না।” এলাকাবাসীর দাবি, বাংলালিংক কর্তৃপক্ষ দ্রুত টাওয়ারটির প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের সময়ও নেটওয়ার্ক সচল রাখতে পর্যাপ্ত ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা (জেনারেটর বা উন্নত ব্যাটারি) নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা আশা করছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে বিদ্যুৎ না থাকলেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষকে আর দুর্ভোগ পোহাতে না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নুর আলম খ

1

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

2

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

3

রৌমারীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিকাটা গাড়ি: তেলের সংকটেও থা

4

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, ৯ বোতল মদ

10

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

11

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস

15

ত্রাণ নয়, বাঁচতে চাই স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ; ব্রহ্মপুত্র

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

18

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20