বিজয়ের আলো
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর ইউনিয়নের একটি পুকুর পাড় থেকে মোঃ ইয়াকুব আলী (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কলাবাড়ী গ্রামের মোঃ হযরত আলীর পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। রৌমারী থানার এসআই তাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াকুব আলী শেরপুর জেলার নকলা থানার ধানসিঁড়ি (মাদারপুর) গ্রামের বাসিন্দা। প্রায় ২০-২২ বছর আগে তিনি কুড়িগ্রামের নয়ারহাট ইউনিয়নের ফেইসকার চর গ্রামের মোছাঃ লাকি বেগমকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। গত এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে ঢাকায় কাজ শেষে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তবে ব্রহ্মপুত্র নদে নৌকা না পাওয়ায় তিনি শ্বশুর মোঃ শের আলীর কলাবাড়ী গ্রামের বাড়িতে অবস্থান নেন এবং সেখানেই রাতযাপন করেন। রাত ১০টার দিকে খাবার শেষে ঘুমিয়ে পড়লেও পরবর্তীতে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরদিন ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পুকুরের মালিকের পুত্রবধূ মোছাঃ রোকসানা খাতুন হাঁস ছাড়তে গিয়ে পুকুর পাড়ে ইয়াকুব আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে জড়ো হন। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে নিহতের স্ত্রী, শ্যালকসহ স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের ধারণা, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

8

রৌমারীতে মাদক সম্রাট আজাদ

9

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

10

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

16

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

18

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

19

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

20