বিজয়ের আলো
প্রকাশ : Apr 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের  শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদনও জমা দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দিয়ে জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস নিচ্ছেন না। ফলে নির্ধারিত পাঠসূচি অনুযায়ী পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা বিষয়টি সঠিকভাবে বুঝতে পারছে না। আবেদনে আরও উল্লেখ করা হয়, ওই শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, যা তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।এ অবস্থায় শিক্ষার্থীরা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের এ দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরুদ্ধ করে হত

1

মধ্যরাতে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে একটি প্রতারক চ

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৫তম কবিতার বই " প্রিয়া ত

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

14

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

17

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

18

রৌমারীতে ভারতীয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি আট

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20