বিজয়ের আলো
প্রকাশ : Apr 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

বিক্ষোভ ও সড়ক অবরোধে স্থবির জনজীবন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে; কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবের ডাঙ্গী বাজারে তেল বিক্রিতে অনিয়ম ও অতিরিক্ত দামের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং প্রশাসনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শিবের ডাঙ্গী বাজারের ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ দীর্ঘদিন ধরে গভীর রাতে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ রয়েছে। গতরাতে তেল আসার খবর ছড়িয়ে পড়লে রাজিবপুর ও রৌমারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও অটোরিকশা পাম্পের সামনে ভিড় করে এবং দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকে। এদিকে, জামালপুর উপজেলার কদমতলা এলাকায় একটি তেলের লরি থেকে তেল পাচারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সতর্ক নজরদারি শুরু করে। ভোরের দিকে অটোরিকশাযোগে তেল সরিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা তা আটক করে এবং পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দেয়। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে প্রশাসন পৌঁছালেও তাৎক্ষণিকভাবে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে। এতে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই থানার পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় বাসিন্দা হাসেম, মিজানুর ও হামিদুল অভিযোগ করেন, অভিযুক্ত প্রতিষ্ঠান ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ থেকে তেলের ভাউচার ও মূল্যতালিকা দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। তাদের দাবি, সংশ্লিষ্ট পাম্পের মালিক কদমতলা এলাকা থেকে তেল এনে বেশি দামে বিক্রি করেন।

তারা আরও বলেন, “আমরা হাতে-নাতে ধরেছি। তারপরও সংশ্লিষ্টদের ছেড়ে দেওয়া হয়েছে। এই পাম্পে নিয়মিত রাতের বেলায় দ্বিগুণ দামে তেল বিক্রি করা হয়। প্রশাসনকে প্রভাবিত করার কারণেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা এই পাম্পের লাইসেন্স বাতিল চাই।” পরে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম শামীম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর মালিক ওমর ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা পেট্রোল নয়, ডিজেল এনেছি। মোটরসাইকেল চালকরা ভুল বুঝে পেট্রোল ভেবে ভিড় করেছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জনগণের হাতে আটক তেলের কোনো মালিক পাওয়া যায়নি। তেল বাজেয়াপ্ত করে সরকারি দরে বিক্রি করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে পেট্রোলিয়াম আইনে জরিমানা করা হয়েছে।” পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় এবং এলাকায় স্বস্তি ফিরে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

2

মাদক সহ আটক বিএনপি নেতা মঞ্জিল

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

7

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

8

শীতে মোজা পরে ঘুমানো: জানুন সঠিক নিয়ম ও স্বাস্থ্য উপকারিতা

9

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

10

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

11

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, ৯ বোতল মদ

12

রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস

13

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

14

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

15

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

16

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

17

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদের হাঁস-মুরগ

18

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20