বিজয়ের আলো
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ–কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি পর্ব, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকতার আইনগত দিক, পেশাগত নৈতিকতা, মানবাধিকার, তথ্যের গোপনীয়তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক। তিনি সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় তুলে ধরে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আইনি জটিলতা এড়াতে সাংবাদিকদের সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান। খায়রুল আলম রফিক বলেন, মিথ্যা, বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও যাচাইবিহীন তথ্য প্রকাশ থেকে সাংবাদিক ও সম্পাদকদের বিরত থাকতে হবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি। তিনি আরও বলেন, কোনো অভিযোগ বা ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের আগে তথ্য ও প্রমাণ যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া প্রয়োজন। এতে সংবাদে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ে। একই সঙ্গে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে পেশাগত সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনের প্রতিও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিস, কুড়িগ্রামের উপপরিচালক (রুটিন দায়িত্ব) আব্দুল্লাহ আল-মামুন। তিনি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক থেকে দূরে থাকা, ব্যক্তিগত ও পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিগত বিরোধের কারণে ভুল বা মনগড়া তথ্য প্রচার না করার পরামর্শ দেন। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার সঙ্গে সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব জড়িত। তাই কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংরক্ষণ, ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান এবং পেশাগত নৈতিকতা অনুসরণ করা জরুরি। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), মো. আব্দুল্লাহ-আল-মামুন, মোহাম্মদ আলী আবির ও সিয়াম রশিদসহ বিভিন্ন পর্যায়ের অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম সানু। দিনব্যাপী এ আয়োজনে কুড়িগ্রাম জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক ও সংবাদকর্মীরা অংশ নেন। আলোচনা শেষে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনগত সচেতনতা এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং উদ্বোধন

1

রৌমারীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

4

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

রৌমারীর কান্দাপাড়াবাসীর প্রাণের দাবি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁক

8

রৌমারীতে চুরির অপবাদে গলায় খুর চালিয়ে আত্মহত্যার চেষ্টা

9

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারীতে বৃক্ষরো

10

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয়

11

রৌমারীতে ত্রিমুখী একতা সমিতির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আ

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

রৌমারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১২ জন গ্রেপ্তার

14

রৌমারীতে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

15

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

16

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

17

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

20