বিজয়ের আলো
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রৌমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পলাতক ফ্যাসিবাদী সরকার ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া এবং জনমনে ভীতি ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য মো. আলহাজ্ব আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, রাজু আহমেদ, আব্দুল কাইয়ুম আকন্দ ও নুর আলম খান হিরো। এ ছাড়া রৌমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিমুদ্দিন আকন্দ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা মহিলা দলের সভাপতি শাহেজাদী জেসমিন আক্তার শিল্পী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা ও সদস্য সচিব ওমর ফারুক বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

1

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারীতে বৃক্ষরো

2

রৌমারীর বন্দবেড় ইউনিয়নে নির্বাচনী আমেজ, আলোচনায় নুর আলম খান

3

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

6

শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

শীতে মোজা পরে ঘুমানো: জানুন সঠিক নিয়ম ও স্বাস্থ্য উপকারিতা

11

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

12

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিক বিহ

13

রৌমারীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিকাটা গাড়ি: তেলের সংকটেও থা

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

18

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচ

19

রৌমারীর কান্দাপাড়াবাসীর প্রাণের দাবি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁক

20