বিজয়ের আলো
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ডা. আহাদ এক ভিডিও বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা নিশ্চিত হয়েছি—হাদি ভাই পরপারে চলে গেছেন।” এদিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়। ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসান জানান, বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে হাদির মৃত্যু হয়েছে। হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ” উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন।গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে রাখা হয়। 

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছিল। তার চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এ ছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার সিঙ্গাপুরে পৌঁছে সরাসরি হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করছিলেন। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

1

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

2

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার মহোৎসব রৌমারীতে, হুমক

3

এমপিও সুপারিশে ৮ লাখ টাকা ঘুষের প্রস্তাব, রংপুরে আটক সাবেক শ

4

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিক বিহ

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট

7

রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরুদ্ধ করে হত

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, ৯ বোতল মদ

14

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

রৌমারীতে ডিএক্সএন-এর শাখা অফিসের শুভ উদ্বোধন

18

নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক

19

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

20