কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের চর টাপুর বাজার সংলগ্ন গুচ্ছগ্রামের হতদরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ১০০ পিস শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৩ জানুয়ারী )বিকাল ৩ টার দিকে বন্দবেড় ইউনিয়নের চর টাপুর বাজার সংলগ্ন গুচ্ছগ্রামে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, ইউপি সদস্য শাহাআলম , ইউপি সদস্য মজিবর কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন দৈনিক শিরোমণিকে বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রকৃত অসহায় ও দুঃস্থ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি জানান, শীতের তীব্রতা বাড়লে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধিরাও শীতার্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
🔗 এই খবরটি শেয়ার করুন:
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক
1
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য
2
রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
3
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল
4
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য
5
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা
6
নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক
7
রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা
8
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট