বিজয়ের আলো
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

আব্দুল খালেক  রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলির পর মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২:৪০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৩ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। মোঃ মিস্টার আলী (২৫) রৌমারী সদর ইউনিয়নের রতনপুর এলাকার মােঃ আব্দুস ছালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২:৪০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকার আন্তর্জাতিক সীমানা ১০৬৩ নম্বর পিলারের কাছ দিয়ে ২০–২৫ জনের একটি চোরাকারবারি দল নো-ম্যান্সল্যান্ড পার হয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় তারা ভারতের কাঁটাতারের দিকে গরু, জিরা, মাদক ও কাপড় পার করার চেষ্টা করছিল। তখন চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে এবং মিস্টার আলী নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতের কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা। রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মােঃ শফিকুল ইসলাম বলেন, সীমান্তে শীতবস্ত্র পারাপারের সময় বিএসএফ গুলি ও ককটেল ছুড়ে মিস্টারকে ধরে নিয়ে গেছে।বিজিবির জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান বলেন, বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি খোঁজ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবিতে সড়ক অবরোধ, যুবকদের ভয়ভীতি প্র

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্

3

ত্রাণ নয়, বাঁচতে চাই স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ; ব্রহ্মপুত্র

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

জামালপুর ব্যাটালিয়ান (৩৫) বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিক বিহ

11

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

12

রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৫তম কবিতার বই " প্রিয়া ত

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত

16

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

17

রৌমারীতে ত্রিমুখী একতা সমিতির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আ

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

20