বিজয়ের আলো
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে তিনজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গয়টাপাড়া বিওপি আওতাধীন চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ১০৫৯ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পুশইনকৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা হলেন—আসাম রাজ্যের নগাঁও জেলার সালনা থানার বাসিন্দা আয়েশা খাতুন, একই জেলার কলিয়াবর থানার আব্দুল জব্বারের ছেলে রুস্তম আলী এবং রোহা থানার সমর আলীর ছেলে ইদ্রিস আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইনের পর ওই তিনজন চর বোয়ালমারী সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক জানান, পুশইনকৃত তিনজনকে ক্যাম্পে আনা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

4

রৌমারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

5

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

রৌমারীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে মুরগ

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

10

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

11

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

12

রৌমারীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ প্রায় ১ কোট

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

16

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

19

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রৌমারীতে বৃক্ষরো

20