বিজয়ের আলো
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সালমান শাহ (১৮)-এর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর সালমান শাহ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ১৯ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে সালমান শাহ নিজ গ্রামের পাশের নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। নিখোঁজের তিন দিন পর আজ সোমবার ২২ তারিখ কুড়িগ্রামের চিলমারী উপজেলার কড়াইল বইশাল নদী থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা চিলমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করলে নিশ্চিত হওয়া যায়, উদ্ধারকৃত লাশটি নিখোঁজ সালমান শাহর। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সালমান শাহর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোক ও বেদনার পরিবেশ বিরাজ করছে। থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

1

শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রৌমারী

2

রৌমারীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিকাটা গাড়ি: তেলের সংকটেও থা

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

রৌমারী সীমান্তে বিজিবির অভিযান, ৬৪ পিস ভারতীয় ইয়াবাসহ আটক

5

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

6

মাদক সহ আটক বিএনপি নেতা মঞ্জিল

7

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয়

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

10

ঝুঁকিতে রৌমারী–কর্তিমারী সড়ক, যেকোনো সময় বড় দুর্ঘটনা

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, ৯ বোতল মদ

14

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

15

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

16

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

17

শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

রৌমারীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

20