বিজয়ের আলো
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিলনায়তনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী ওই রাতে নিরস্ত্র বাঙালির ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালায়, তা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। তিনি বলেন, গণহত্যা দিবস আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর স্মৃতি বহন করে। এই দিনটি আমাদের স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাওসার আলী। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি তরুণ প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী থানা শাখার আমীর মোঃ হায়দার আলী বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে হলে সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, অনুষ্ঠানে সাহার আলী বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

চর শৌলমারী ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে আন্ত গ্রামীণমেলা উদযা

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

6

মধ্যরাতে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয়

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

রৌমারীতে এক অসহায় নারীকে বিবাহ করে ভরণ পোষণ না দিয়ে নির্যাতন

17

রৌমারীর বন্দবেড় ইউনিয়নে নির্বাচনী আমেজ, আলোচনায় নুর আলম খান

18

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

19

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, ৯ বোতল মদ

20