বিজয়ের আলো
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্রাণঘাতী অবৈধ কাকড়া গাড়ি

নিজস্ব প্রতিবেদক :
রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় কেউ ভুলবশত হেলমেট রেখে এলে তাৎক্ষণিকভাবে পুলিশ তার গাড়ি আটক করে মামলা দিচ্ছে। অনেক ক্ষেত্রে গুনতে হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা। তবে প্রশ্ন উঠেছে আইনের এই কঠোরতা কি সবার জন্য সমান? রৌমারী উপজেলায় বছরের পর বছর ধরে অবাধে চলাচল করছে অবৈধ ও ঝুঁকিপূর্ণ কাকড়া গাড়ি (স্থানীয়ভাবে পরিচিত), যার কারণে ঘটছে একের পর এক মারাত্মক সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ, পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। অথচ এসব প্রাণঘাতী যানবাহনের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। স্থানীয়রা অভিযোগ করে জানান, উপজেলার বিভিন্ন সড়কে প্রকাশ্যেই অবৈধভাবে জমির টপ সয়েল (উপরের উর্বর মাটি) কেটে ট্রাক ও কাকড়া গাড়িতে করে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত ভারী যান চলাচলের ফলে সড়ক মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। 

শুধু তাই নয়, শব্দ দূষণও রৌমারীবাসীর জন্য বড় এক আতঙ্কে পরিণত হয়েছে। নিয়ম না মেনে উচ্চ শব্দে হর্ন বাজানো এসব কাকড়া গাড়ি দিন-রাত চলাচল করায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী আরও জানান, কাঠালবাড়ি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এবং ফলুয়ারচর ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব বালি ও মাটি পরিবহনে ব্যবহৃত হচ্ছে অনিয়ন্ত্রিত কাকড়া গাড়ি। এতে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। স্থানীয়দের প্রশ্ন “অবৈধ এসব কর্মকাণ্ড কি প্রশাসনের চোখ এড়িয়ে হচ্ছে? নাকি সবকিছু ‘ম্যানেজ’ করেই চলছে?” তাদের দাবি, হেলমেট না পরার মতো ছোট অপরাধে যদি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে মানুষের জীবননাশের কারণ হয়ে দাঁড়ানো অবৈধ যানবাহন, মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে কেন কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে না? এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অবিলম্বে অবৈধ কাকড়া গাড়ি চলাচল বন্ধ, অবৈধ টপ সয়েল ও বালি উত্তোলন রোধ এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, সংবাদ প

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

3

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

4

রৌমারীর পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

5

ঝুঁকিতে রৌমারী–কর্তিমারী সড়ক, যেকোনো সময় বড় দুর্ঘটনা

6

এমপিও সুপারিশে ৮ লাখ টাকা ঘুষের প্রস্তাব, রংপুরে আটক সাবেক শ

7

খঞ্জনমারা একতা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের

8

শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্

9

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

10

রৌমারীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ প্রায় ১ কোট

11

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

15

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

রৌমারীর বন্দবেড় ইউনিয়নে নির্বাচনী আমেজ, আলোচনায় নুর আলম খান

20