বিজয়ের আলো
প্রকাশ : Feb 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর মোস্তাকের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক দাড়িপাল্লা তুলে দেওয়া হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের বিশাল জনসভায় এই প্রতীক হস্তান্তর করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই দেশের উন্নয়নের সূচনা করা হবে। আমরা ক্ষমতায় গেলে এই অঞ্চলের মানুষ আর বঞ্চিত থাকবে না।” তিনি বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি আরও বলেন, দুর্নীতি, বৈষম্য ও লুটপাটের রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির লক্ষ্য। জনগণ দাড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দিলে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় প্রার্থী পরিচিতি পর্বে ডা. শফিকুর রহমান কুড়িগ্রাম-৪ আসনের জন্য মোস্তাফিজুর মোস্তাকের নাম ঘোষণা করেন এবং আনুষ্ঠানিকভাবে তার হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন। প্রতীক গ্রহণের পর জনসভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের। তারা কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাবেন বলে জানা গেছে। কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর নেতারা জানান, জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে কুড়িগ্রাম-৪ আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। জনসভায় জেলার ৯টি উপজেলার নারী ও পুরুষ নেতাকর্মীরা অংশ নেন। জেলা জামায়াতের দাবি, জনসভায় ৪ থেকে ৫ লাখ মানুষের উপস্থিতি ছিল। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে এবং মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকাতেও বিপুল জনসমাগম দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্ট

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বা

7

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

8

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

9

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

10

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

11

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

12

রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরুদ্ধ করে হত

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

15

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

16

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদের হাঁস-মুরগ

17

রৌমারীতে-যথাযোগ্য-মর্যাদায়-জাতীয়-পুষ্টি-সপ্তাহ-পালিত

18

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়া

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20